ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উজিরপুর কেন্দ্রীয় কীর্তন আঙ্গিনা ও শ্রী গুরু মন্দিরের ছাদ ঢালাইয়ে এমপি শাহে আলম'র প্রতি কৃতজ্ঞতা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  1:02 AM

news image


তালহা জাহিদ :

৪৮ বছর পরে এই সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙ্গিনা ও শ্রী গুরু মন্দিরের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধনের এই শুভ ক্ষণে ২৬ নভেম্বর শুক্রবার প্রথম প্রহরে উপস্থিত ছিলেন অত্র মন্দিরের সভাপতি ও আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ঠিকাদার বাবু বরুণ মিত্র ও উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা।


আরো উপস্থিত ছিলেন অত্র মন্দিরের সাধারণ সম্পাদক, বিশিষ্ট জন, মন্দিরের পুরোহিত , ভক্তবৃন্দ সহ স্থানীয় জন। এসময় উপস্থিত সকলে মন্দিরের এমন উত্তর উত্তর উন্নয়ন কাজে সহায়তা করার লক্ষ্যে বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি, বরিশাল জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উজিরপুর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এছাড়াও মন্দিরের ভক্তবৃন্দদের মধ্যে অনেকই এই ধর্মীয় প্রতিষ্ঠানটিকে স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য অর্থ, শ্রম, পরামর্শ, সময় দিয়ে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবং আরো বেশি সহায়তা করে পাশে থাকার আহবান জানান আওয়ামী লীগ নেতা বাবু বরুণ মিত্র।