ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোদাগাড়ীতে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর, ইউপি মেম্বার গ্রেফতার

#

২৬ নভেম্বর, ২০২১,  5:28 PM

news image


রাজশাহীর গোদাগাড়ীর বাঘাইল উচ্চবিদ্যালয়ে ঢুকে চার শিক্ষককে মারধর করায় দেওপাড়া ইউপি সদস্য এমাজউদ্দিন ও তার ছেলে সিহাব উদ্দিনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করে।


গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্কুলে ঢুকে চার শিক্ষক ও এক যুবকের ওপর হামলার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বুধবার থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য এমাজউদ্দিন ও তার ছেলে সিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুজনকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে অব্যাহতি দেওয়ার দাবি তুলে ২১ নভেম্বর বাঘাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনের কক্ষে ঢুকে তাকেসহ চার শিক্ষক এবং এক যুবককে মারধর করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।


আলতাফ হোসেন বলেন, স্কুলে ঢুকে সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা করেছে ইউপি সদস্য ও তার ছেলে। আমরা তাদের বিচার চাই।