ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ১

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২৫ নভেম্বর, ২০২১,  9:44 PM

news image


মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে ওহেদুল ৪৫ নামে একজন যুবকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা  ডিবি পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২ কেজি  গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত ১টি বাইসাইকেলসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল উপজেলার ৪ নং ঘিবা ৩নং ওয়ার্ডের মৃত- হযরত আলীর পুত্র বলে জানা গেছে।

গোয়েন্দা শাখা ডিবি  পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৫ নভেম্বর বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণবাটি সাকিনস্থ যশোর টু বেনাপোল সড়কের জনৈক আব্দুল মালেকের ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপরে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই  মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২ কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে। উক্ত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৬৪ হাজার টাকা। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।