ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে চেয়ারম্যান ময়না’র উদ্যোগে শহীদ আজিজুল চৌধুরী স্মরণসভা!

#

২৫ নভেম্বর, ২০২১,  9:41 PM

news image

   

আজ ২৫ শে নভেম্বর। ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস। এই দিবসটি উপলক্ষে আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তানোর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।


সভায় উপস্থিত বক্তব্য দেন, জনদরদী আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সংগ্রামী সভাপতি আব্দুল মতিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান ও মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ।


স্বরণ সভায় বক্তারা বলেন, একাত্তরের বিজয়ের প্রাক্কালে বেদনাবিধুর আজকের দিনে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীরসন্তানকে পাকিস্তানী দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পরপর ৩১শে ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর এলাকা থেকে সাংসদ ফারুক চৌধুরীর পিতা শহীদ আজিজুল হক চৌধুরীসহ ১৭ স্বাধীনতাকামী বীরসন্তানদের দড়িবাধা লাশ উদ্ধার করা হয়।


তাঁদের লাশ দেখতে সেদিন বোয়ালিয়া ক্লাব চত্বর পদ্মার পাড়ে জনতার ঢল নামে। তবে দুঃখজনক সত্য, স্বাধীনতার ৪৮ বছর অতিবাহিত হলেও সরকারীভাবে বাবলাবন গণহত্যা দিবস পালন করা হয় না। হত্যাকান্ডের স্থানটি নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। অবিলম্বে তা সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।