ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে জাহাঙ্গীর আলমের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  11:39 AM

news image


রাজবাড়ী প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিচারের দাবিতে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সাংবাদিক সম্মেলনের করে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার। তিনি বলেন, মেয়র জাহাঙ্গীর একজন মুখোশধারী হাইব্রিড নেতা। 

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য 

দিয়েছেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে তাচিছল্য্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার 

পাশাপাশি শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়ে ইতিহাস বিকৃত করেছেন। তাঁর এই 

বক্তব্যের কারণে আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সাংবাদিক সম্মেলনে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি 

শেখ মমিন, সাবেক সংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, সাবেক দপ্তর সম্পাদক সুজন মাহমুদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর 

বেগম সহ সংগঠনটির নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মুক্তিযুদ্ধকে নিয়ে 

তাচ্ছিল্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজবাড়ীর ১ নং আমলী আদালতে মামলা দায়ের করেন সংগঠনটির রাজবাড়ী 

পৌর শাখার সভাপতি শশী আক্তার।

বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন মামলাটি 

আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এব্যাপারে মামলার বাদী শশী আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, মানবিক বাংলাদেশ সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আদম তমিজী হকের অনুপ্রেরণায় ও দিকনির্দেশনায় মামলা দায়ের করেন।