ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নরওয়ে চালু করল চালকবিহীন জাহাজ

#

২৪ নভেম্বর, ২০২১,  3:24 PM

news image


কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনতে যখন বিশ্বব্যাপি নানা কর্মসূচি অব্যাহত, তখন থেমে নেই নরওয়েও। তারা চালু করেছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত পণ্যবাহী জাহাজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চালকবিহীন জাহাজটি চলবে স্বয়ংক্রিয়ভাবে।

গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান ‘ইয়ারা বার্কল্যান্ড নামের জাহাজটি সাংবাদিকদের দেখানো হয়।

নির্মাতারা দাবি করেছেন, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে একটি উলে­খযোগ্য পদক্ষেপ এই জাহাজটি।

নরওয়ের পোর্সগ্রুনের একটি কারখানা থেকে ব্রেভিক বন্দরে সারবোঝাই ১২০টি কন্টেইনার বহনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। জাহাজটি চলাচলের মাধ্যমে ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলাচলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে।

ইয়ারা কর্তৃপক্ষ বলছে, ৮০ মিটার দৈর্ঘ্যের এবং ৩ হাজার ২০০ টন ধারণ ক্ষমতার এই জাহাজ আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলাকৌশল শিখবে।