ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২৪ নভেম্বর, ২০২১,  12:15 AM

news image


যশোরের বাঘারপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার লাগানোর আচরণবিধি ভঙ্গ করায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যা পর্যন্ত জহুরপুর ও রায়পুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার ও বিলবোর্ড লাগানোর দায়ে জহুরপুর ইউনিয়নে ছয়জন ও রায়পুর ইউনিয়নে দু’জন প্রার্থীর লোকজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। সেসব নির্দেশনা না মানায় জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হচ্ছে নির্বাচনে অংশগ্রহনণকারী সব প্রার্থীদের। আচরণবিধি ভঙ্গকারী কোন প্রার্থীকেই ছাড় দেয়া হবে না।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।