ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রিভাইরা স্বাধীনতা কাপ ২০২১"এর খেলা, ও লোগো উন্মোচন ড্র অনুষ্ঠিত

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

২৩ নভেম্বর, ২০২১,  9:24 PM

news image


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় “রিভাইরা স্বাধীনতা কাপ ২০২১" এর খেলা আগামী ২৭ নভেম্বর ২০২১ তারিখ হতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

উক্ত প্রতিযোগিতার স্পন্সর সাইনিং সিরিমনি, “লোগো উন্মোচন' ও “ড্র" অনুষ্ঠান অদ্য ২৩ নভেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলাস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।


উত্ত স্পন্সর সাইনিং সিরিমনি, “লোগো উন্মোচন' ও "ড্র" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপিসহ বাফুফে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান “রিভাইরা কম্পোজিট ইডাস্ট্রিজ লিঃ" এর চীফ এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব সৈয়দ রিয়াজুল করিম, পাওয়ার্ড বাই স্পঙ্গর দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড ম্যানেজার জনাব শামসুদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স জনাব মোঃ তারেক উদ্দিন, কো- স্পন্সর প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন জনাব শাহ মোঃ মইনুদ্দিন, হেড অব কর্পোরেট কমিউনিকেশন এন্ড ব্রান্ডিং মিস নায়লা তারাননুম চৌধুরী এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।