ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাটুরিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

#

২৩ নভেম্বর, ২০২১,  8:04 PM

news image


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নে চতুর্থ ধাপে নৌকার মাঝি হলেন নয় জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নয়জন ইউপি চেয়ারম্যানের মধ্যে বালিয়াটি ইউপিতে মোঃ রহুল আমিন, সাটুরিয়াতে মোঃ আনোয়ার হোসেন পিন্টু, হরগজ ইউপিতে মোঃ আনোয়ার হোসেন জ্যোতি, ফুকুরহাটি ইউনিয়নে মোঃ আফাজ উদ্দিন, তিল্লি ইউপিতে নতুন মুখ মোঃ শরিফুল ইসলাম ধলা, বরাইদ ইউপিতে মোঃ হারুন অর রশিদ, ধানকোড়া ইউপিতে আ. রউফ, দিঘলীয়া ইউনিয়নে নতুন মুখ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল আলম জুয়েল ও দরগ্রাম ইউনিয়নে নতুন মুখ সাবেক চেয়ারম্যান আলীনূর বকস রতন। 

সাটুরিয়া উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, পুরাতন ৬ জন আর নতুন ৩ জনকে মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় মনোনয়ন কমিটি। এদিকে উপজেলা আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল ৪৫ জন আ’লীগের নেতাকর্মী।