ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দিতে পারেনি পরীক্ষা, ক্ষোভে আত্নহত্যা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৩ নভেম্বর, ২০২১,  11:56 AM

news image


চলমান এসএসসি পরীক্ষার ২১ নভেম্বর রবিবার  ছিল এসএসসি (কারিগরি)  পরীক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষা৷ রুটিনে ভূল দেখার কারনে পরীক্ষা দিতে যাননি স্বপন কুমার রায় (১৬) । পরে পরীক্ষা শেষ হয়ে জানতে পারেন যে তার গতকাল ২২ নভেম্বর রোজ সোমবার পরীক্ষা ছিল৷ পরীক্ষা দিতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে স্বপন কুমার রায়। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়েনের ফরিঙ্গাদিঘী গ্রামের  সুভাষ কুমার রায়ের ছেলে স্বপন কুমার রায় । সে  নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।


স্বপনের পিতা সুভাষ কুমার রায় বলেন , গতকাল ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে ঐদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ঐদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিক ভাবে ভেঙে পড়ে। রাতে সে খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। আনুমানিক রাত ১১ টার দিকে সে চিৎকার করে এবং আমরা জানতে পারলাম সে  ইঁদুর মারা গ্যাস টেবলেট খেয়েছে৷ তার চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সর্বশেষ তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার সময় আজ সোমবার দুপুরে মারা যায়।


স্বপনের বন্ধু সোহান বলেন,আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখি স্বপন পরীক্ষা দিতে আসেনি৷ আমরা ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি৷ পরে জানতে পারি সে সকালে তার বাবার সাথে মাঠে ধান কাটতে গেছিলো৷ 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।