ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দৈনিক খবরের আলো সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে ইউপি সচিবের প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে থানায় জিডি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  9:57 PM

news image

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মতিউল আলমের ওপর নানাভাবে ভয়ভীতি, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬২৯) করেছেন ইউপি সচিব মতিউল আলম।

জিডিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে সম্পাদক আমিরুজ্জামান আমির বিভিন্ন প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছিলেন। প্রস্তাব অনুযায়ী কাজ না করায় তিনি শুধু ইউপি সচিবকেই নয়, পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, সচিব মতিউল আলম তার প্রস্তাব মেনে না নেওয়ায় খবরের আলো পত্রিকায় একাধিকবার প্রশাসনিক কর্মকর্তা আজরা জামিন, সচিব মতিউল আলমসহ পরিষদের কর্মকর্তাদের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এরপরও সম্পাদক বারবার ফোন দিয়ে অশোভন আচরণ করেন, যার প্রমাণ সংরক্ষিত আছে।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আমিরুজ্জামান আমির সচিব মতিউল আলমের হোয়াটসঅ্যাপে ফোন করে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব হুমকি ও মানসিক হয়রানির কারণে বর্তমানে সচিব অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

মতিউল আলম জিডিতে আরও জানান, সম্পাদক আমিরুজ্জামান আমির স্পষ্টভাবে হুমকি দিয়েছেন—তার কথামতো কাজ না করলে প্রাণনাশের শিকার হতে হবে। ফলে সচিবসহ তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এই প্রেক্ষাপটে সচিব মতিউল আলম প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।