ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা, সমন জারির নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  9:57 PM

news image

চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রামের সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার চট্টগ্রামের জামান হোটেলের মালিক রাশেদ করিম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র থেকে জানা যায়, ব্যবসায়িক সম্পর্কের সূত্রে ভুক্তভোগী রাশেদ করিমের সঙ্গে লিয়াকত হোসেন খোকনের সুসম্পর্ক গড়ে ওঠে। লিয়াকত হোসেন খোকন তার ব্যবসায়িক কাজের প্রয়োজনে ভুক্তভোগী রাশেদ করিমের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ১ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। উক্ত টাকার জামানত বাবদ ওই পরিমাণ টাকার একটি চেক তিনি ভুক্তভোগী রাশেদ করিমকে দেন। চেকটি ১৮ জুন ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এই বিষয়ে খোকনকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও তিনি কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ থাকেন। নিরুপায় হয়ে গত ৩০ জুন লিয়াকত হোসেন খোকনকে আইনি নোটিশ দেওয়া হয়, কিন্তু সেই নোটিশের কোনো জবাব দেননি খোকন। সর্বশেষ এই ঘটনায় ৪ আগস্ট আদালতে সি.আর মামলা নং- ৬৬১/২০২৫ মামলাটি দায়ের করা হলে বিচারক সমন জারির নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার আইনজীবী মোহাম্মদ রাশেদুল কবির জানান, সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে বর্তমানে মোট ৪টি মামলা (সি.আর মামলা নং-২৯৫/২০২৫, ফৌজদারী মিছ মামলা নং-২৮১/২০২৫, সি.আর মামলা নং-৩৩১/২০২৫, অপর মামলা নং-৪৫/২০২৫) এবং একটি সাধারণ ডায়েরি (নং-৪২/২০২৫) রয়েছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।