ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

#

২২ নভেম্বর, ২০২১,  11:36 PM

news image


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগ্রাও গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলেন চয়ন দাস (০৭), পিতা- কনাই দাস,গ্রাম-দুর্লভপুর,থানা- জামালগঞ্জ, ও নিরব দাস (০৫) পিতা-নান্টু দাস গ্রাম- মান্নারগাঁও থানা- দোয়ারাবাজার।


পুলিশ ও স্বজনরা জানান, শিশু চয়ন দাস ১৫ দিন পূর্বে তার মায়ের সাথে মাসীর বাড়ি দোয়ারাবাজারের মান্নারগাও গ্রামে নিরব দাসদের বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে শিশু দুজনেই বাড়ির পাশে খেলাধুলায় করছিলো। পরে সন্ধ্যায় দুজনকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাতে। এসময় বাড়ির পাশে সংলগ্ন পুকুরে খোঁজাখুঁজির সময় দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে নিকটস্থ সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, প্রাথমিক তদন্তে শিশুরা দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পরে সাতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। মৃত ছেলে শিশু দুইটির সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।