ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪,  5:38 PM

news image

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময়ে করতে উপদেষ্টাদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ড. ইউনূস উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাদুঘর নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে।’পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে। তিনি জানান, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে।