ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বেগম জিয়ার মুক্তি-সুচিকিৎসা দাবীতে মানিকগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

#

২২ নভেম্বর, ২০২১,  6:07 PM

news image


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা কোর্ট চত্বরে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ পালন করে জেলা বিএনপি।


এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারন  সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সাধারন সম্পাদ সত্যেন কান্ত পন্ডিত ভজন, ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুর তাজ আলম বাহারসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবী জানান বক্তারা।