ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোর বেনাপোল থেকে ১০টি স্বর্ণের বারসহ দুইজন আটক

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৭ সেপ্টেম্বর, ২০২২,  9:41 PM

news image

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক করেছে ২১বিজিবি।আজ বুধবার দুপুরে ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।আটক হাবিবুর রহমান (২৯)বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫)একই গ্রামের আবু বক্করের ছেলে।লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন,গোপন সংবাদে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল।এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দশটি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে ।