ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ভাবনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:38 PM

news image

করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ভাবনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) রংপুর মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইজিএস’র ইংরেজি ভার্সনের অধ্যক্ষ ইয়াছিন নুর হোসেন, বাংলা ভার্সনের অধ্যক্ষ আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুমানা জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবা আরা লীনা প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মারিয়া, তাহমিন সরকার, ফারিয়া জাহান, আরাফাত হোসেন, শাম্মি আক্তার, হাসান মাহমুদ, ফারিয়া বিনতে, অনিক, জিনিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, প্রথমে করোনায় স্কুল বন্ধের খবরে খুবই আনন্দিত হয়েছিলাম। কিন্তু কিছুদিন যাবার পর ভালোলাগা নষ্ট হয়ে যায়। পরে নানান কাজের সাথে নিজেদেরকে যুক্ত করি। জুমক্লাস, টেন মিনিটের ক্লাস আমাদের উপকার করে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান পাশে দাঁড়ায়। ইয়োগা, কারাটে প্রশিক্ষনে ভর্তি হই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ ইক্সিকিউটিভ শাহিনা বেগম।#