ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পুকুর থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:19 PM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অমই দাস (৪৫)। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (রথপাড়া) গ্রামের মৃত ক্ষিতিশ দাসের ছেলে। 

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণগাঁও এলাকার অগ্রনী ফিশারীর প্বার্শবর্তী এক পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দিলে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার প্রথমে থানায় নিয়ে আসা হয় পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় সাঁতার না জানা এই বুদ্ধি প্রতিবন্ধী অমই দাস ব্রাহ্মণগাঁও এলাকার অগ্রনী ফিশারীর নিকটবর্তী পুকুর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। দুপুরের দিকে তার মরদেহ ঐ পুকুরের পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা।

এই বুৃদ্ধি প্রতিবন্ধী অমই দাসের বাম পায়ের বুড়ো আঙ্গুলে ক্ষতস্থান থেকে রক্ত বের হতে দেখা যায় এবং মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অমই দাস পানিতে ডুবে অথবা সাপের কামড়ে মারা যেতে পারেন। বুদ্ধি প্রতিবন্ধী অমই দাসের সাথে এলাকার প্রত্যেকের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল বলেও জানান তার পরিবার ও স্থানীয়রা।


এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। #