ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আটক ২৫

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:10 PM

news image

 কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২ কেজি গাঁজা, ৬৮ বোতল স্ক্যাফ, ১ বোতল দেশি ও ১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২৫ জনকে আটক করা হয়েছে।


জানা গেছে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদরে ৫জন, উলিপুরে ১জন, সিআর ওয়ারেন্ট মূলে সদরে ১জন, রাজারহাটে ১জন, নাগেশ্বরীতে ১জন, নিয়মিত মামলায় ৯ জন, পূর্বের মামলায় ৪ জন, ১৫১ ধারায় ৩ জন সহ মোট ২৫ জন আসামী গ্রেফতার করা হয়। এবং কুড়িগ্রাম সদর থানা কতৃক ২ কেজি গাঁজা ও ফুলবাড়ী থানা কতৃক ৬৮ বোতল স্ক্যাফ, ১ বোতল দেশি,০১ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করা হয়।


কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। যেকোন অপরাধ দমনে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।