ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিএনপির জনসভাবেশ করার অনুমতি প্রদান করেন প্রধান শিক্ষক অভিযোগ দায়ের

#

সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ

০৫ সেপ্টেম্বর, ২০২২,  7:59 PM

news image

অদ্য ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ নিজ ক্ষমতা বলে স্কুল বন্ধ রেখে রাজনৈতিক সংগঠন বিএনপিকে জনসমাবেশের করার অনুমতি প্রদান করেন। 

এ বিষয়ে বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  লিখিত অভিযোগ করেন  স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. রুকন মিয়া। লিখিত অভিযোগে মো. রুকুন মিয়া বলেন ৫ সেপ্টেম্বর ২০২২  রোজ সোমবার সরকারি কোন বন্ধ না থাকা সত্বেও বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ বিদ্যালয় বন্ধ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বিএনপির জনসমাবেশ করার অনুমতি দিয়েছে। 


বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ  জানান লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জানানো হয়েছে। তিনি আরো বলেন, স্কুল বন্ধ রেখে রাজনৈতিক জনসমাবেশ করার জন্য  অনুমতি দেওয়ার কোন এখতিয়ার প্রধান শিক্ষকের নেই। তদন্ত সাপেক্ষে স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ কে শোকজসহ বিভাগীয় ব্যবস্তা গ্রহণ  করা হতে পারে।

 

অভিযোগের বিষয়ে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের  নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়।