ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণের সমাপনী

#

০৫ সেপ্টেম্বর, ২০২২,  7:35 PM

news image

রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচির আজ সমাপ্তি ঘটলো। এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্টের প্রোগ্রামটি ৪ঠা আগস্টে শুরু হয়েছিল।৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিদেরকে হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও প্রশিক্ষণকারীদের উদ্যোগে ক্রেষ্ট প্রদান করা হয়। 


সেমবার (৫ সেপ্টেম্বর ২২) রংপুর আরডিআরএস এর হলরুমে এই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,সঞ্জীব কুমার দে-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগ প্রধান, আরিফুজ্জামান-বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, জাহিদ ইকবাল-জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক,এহসানুল কবির-এসএভিপি এবং ম্যানেজার মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক রংপুর, মোজাম্মেল হক--এভিপি মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক রংপুর, মোজাহারুল হান্নান ফারুক--এসএমই,আরএম,মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক রংপুর।


অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সম্পাদক তাহমিমা আহমেদ বিউটি,তানজিলা আহমেদ সুরমা, শরিফা বেগম শিউলী, ইতি,নসিদ্দিকা,মৌসুমী,আরফিন,সুলতানা,সোমা,কনক,লিনা,শাকির,অজয়,নাজমিন,বিথী,ইসরাতজাহান,ফারহানা,রেজিনা,ইমরান,সর্না,রুনা, রোজি,সহ প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জন।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্যরা বলেন,  বর্তমান নারী-পুরুষ সমান অধিকার। নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে স্বাবলম্বী হতে হবে। নারীদেরকে সমাজে পুরুষের পাশাপাশি চলতে গেলে স্বাবলম্বীর কোন বিকল্প নাই। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুরে উদ্যোগক্তা আগামীতে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।


সঞ্জীব কুমার দে-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগ প্রধান আরো বলেন প্রতেক মাসে জুম মিটিংয়ের মাধ্যমে উদ্যোগক্তাদের সমস্যার কথা শুনবেন ও সমাধানের জন্য পরামর্শ দিবেন বলে আস্বস্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা ২১জন নারী ও ৪ জন পুরুষ প্রশিক্ষনার্থীদের মধ্যে  সনদ বিতরণ করেন।