ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

১৮দিন কারাবরণ শেষে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন শ্রমিকলীগ সভাপতি-সেলিম আহমদ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০৪ সেপ্টেম্বর, ২০২২,  7:14 PM

news image

১৮দিন কারাবরণ শেষে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ। 

রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের হালুয়ারগাওঁ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলে তার হাজারো কর্মী সমর্থকরা মোটর সাইকেল শো-ডাউন করে তাকে জেলা শহরে নিয়ে আসেন। উল্লেখ্য তিনি গত ১৬ই আগষ্ট শহরের হাছন নগরস্থ নিজ বাসা থেকে চাদাবাজি ও অপহরণ মামলায় ডিবি পুলিশ তাকে  গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কারা মুক্তিতে এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. আবু হানিফ,পৌর শ্রমিকলীগের সভাপতি মো. সালেক মিয়া,সাধারন সম্পাদক তৈয়বুর রহমান রাজ প্রমুখ। 

কারামুক্তিপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ গণমাধ্যমকর্মীদের বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংস্রার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। তিনি বলেন সত্যর জয় প্রতিষ্ঠা করতে এবং জনগনের দাবী আদায়ে পূর্বের মতো আগামীতে ও রাজপথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।