ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হাতিয়ায় ৯ শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৪ সেপ্টেম্বর, ২০২২,  6:09 PM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মাধ্যম লক্ষিদিয়া গ্রামের মো.ইব্রাহিমের ছেলে। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরিফকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।