ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০৩ সেপ্টেম্বর, ২০২২,  1:43 PM

news image

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিক ভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের পুরাতন বাসষ্টেশন হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীবাড়ি মোড়ে আসলে পুলিশী বাঁধার সম্মুখিন হয়। এবং কালীবাড়ি মোড়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে  বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস প্রমুখ।