ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হাতিয়ার মেঘনা নদী থেকে ৫ ডাকাত আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৩ সেপ্টেম্বর, ২০২২,  1:41 PM

news image

 নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে পাঁচ ডাকাত আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করে স্থানীয় জেলেরা। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত ডাকাতদের নাম ঠিকানা জানাতে পারেনি। শুক্রবার (২ সেপ্টম্বর) ভোরে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়। একই দিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদেতে মাছ ধরতে যায়। মাছ ধরে মেঘনা নদী থেকে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে পৌঁছলে পিছন দিক থেকে একটি বোটে ১১জন ডাকাত মাছ ধরার বোটে আক্রমণ করে। ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যায়। ওই সময়ে ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝি সহ তাহার বোটটি নিয়ে পালিয়ে যায়। এসপি আরও বলেন, ওই সময়ে পিছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়। আটককালে ডাকাতদের থেকে দুটি দা,টি দুটি লেহার পাত এবং ০১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সংবাদ দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হব।