ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মধ্যনগরে শোক থেকে শক্তি শীর্ষক আলোচনা সমাবেশ সম্পন্ন!

#

০১ সেপ্টেম্বর, ২০২২,  7:51 PM

news image

সুনামগঞ্জ ৩১ আগস্ট,২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদানদের স্মরণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় “শোক থেকে শক্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি শেষ পর্যন্ত শোক সমাবেশে পরিণত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এই সমাবেশ এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার। উপজেলা আহবায়ক ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী সাজেদা আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারন সম্পাদক পরিতোষ সরকার, ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু,আওয়ামীলীগ নেতা একলাছুর রহমান দ্বারা,প্রবীর বিজয় তালুকদার,আলমগীর খসুরু,প্রভাকর তালুকদার পান্না,দশরথ চন্দ্র অধিকারী ও মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।