ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০১ সেপ্টেম্বর, ২০২২,  7:07 PM

news image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুর ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চার ইউনিয়নের ৭৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।


লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, সমাজসেবক নিজাম উদ্দিন, আবদুস শহীদ, মাহতাব উদ্দিন প্রমুখ।