ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ধর্মপাশায় ফাঁসিতে ঝুলে যুবকের মৃত্যু

#

অমৃত জ্যোতি রায় সামন্ত, মধ্যনগর প্রতিনিধি(সুনামগঞ্জ):

০১ সেপ্টেম্বর, ২০২২,  5:45 PM

news image

সুনামগঞ্জের ধর্মপাশায় রাব্বী মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাব্বী উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বীর বাড়ির পেছনের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।কিছুদিন আগে রাব্বী বাড়ি থেকে পালিয়ে গিয়ে একই গ্রামের ইজ্জত আলীর মেয়ে মোছাঃ ময়নাকে (১৮) বিয়ে করে। তারপর থেকে রাব্বী তার স্ত্রীকে আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছিল। গত বুধবার সন্ধ্যায় রাব্বী ময়নাকে নিয়ে বাড়ি ফিরে আসে।পরে বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে একটি আম গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ রাব্বীর মরদেহ উদ্ধার করে।ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।