ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে সার্জেন্ট তোফায়েল এর বেপরোয়া চাঁদাবাজি, চালকরা অতিষ্ঠ!

#

০১ সেপ্টেম্বর, ২০২২,  4:37 PM

news image

রাজশাহীতে সার্জেন্ট তোফায়েল এর চাঁদাবাজি তে অতিষ্ঠ হয়ে উঠেছে গাড়ি চালক রা। সার্জেন্ট তোফায়েল এর ডিউটি মানেই ঈদ। ভালো নয় মন্দ নায় তোফায়েল প্রথমে গাড়ি চালককে থামতে বলে। তারপর গাড়ির কাগজপত্র দেখতে চাই। গাড়ির কাগজপত্র দেখা হলে সে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাই। সেটা দেখানো হলে বলে আপনার হেলমেট অনেক পুরনো। আর প‍্যান্টের সাথে জুতা কেন পরেন নি। তাই আপনার নামে মামলা দেওয়া হবে। তবে যদি ২০০০ টাকা দেন তাহলে আর মামলা দিব না। এবং টাকা পেলে তিনি গাড়ি ছেড়ে দেন। এমনি এক ভুক্তভোগী সাংবাদিক মমিনুল ইসলাম মুন বৃহস্পতিবার দুপুর ১১.০০ টার সময় জিরো পয়েন্টে গেলে প্রথমে গাড়ি সাইড করতে বলে তারপর বলে আপনার গাড়ির কাগজপত্র দেখান। তখন সাংবাদিক মুন বলে আমি সাংবাদিক তখন সে পরিচয় পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে কোন সাংবাদিক কে আমার টাইম নাই। তখন বাধ‍্য হয়ে সাংবাদিক মুন গাড়ির কাগজপত্র দেখায়। তখন সার্জেন্ট বলে ড্রাইভিং লাইসেন্স দেখান। মুন বলে ড্রাইভিং নাই তখন বলে হেলমেট কৈ। তখন সাংবাদিক মুন বলে হেলমেট অফিসে রেখে একটু তাড়া আছে তাই আসছি। তখন সার্জেন্ট তোফায়েল বলে আপনার নামে মামলা দেওয়া হবে। আর মামলা থেকে বাচতে হলে আমাকে ১০০০ টাকা দেন। তাহলে মামলা  দিব না।তখন সাংবাদিক মুন বলে আমি কেন টাকা দিব আপনাকে। তখন সার্জেন্ট তোফায়েল রাগান্বিত ভাবে বলে তাহলে মামলা খা। তারপর হেলমেট ও ড্রাইভিং এর মামলা দেই এবং গাড়ির রেজিস্ট্রিশন কাগজ নিয়ে নেই। শুধু সাংবাদিক মুন নয় তোফায়েল টাকা না পেলে সবার সাথেই এরকম করে। সার্জেন্ট তোফায়েল এর চাদাবাজিতে গাড়ি চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে।  দ্রুত সার্জেন্ট তোফায়েল এর দৃষ্টান্ত মুলক শাস্তিসহ অপসারণ দাবি করছে সচেতন মহল।#