ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মধ্যনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ও নির্বাহী কর্মকর্তা কতৃক সচেতনতার বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  5:54 PM

news image

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মধ্যনগর বাজারের দুই ব্যাবসায়ী প্রতিষ্টানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।৩১আগষ্ঠ দুপুরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।অভিযানে চঞ্চল সরকার নামের এক মুদি দোকানীকে মেয়াদোত্তীর্ন ড্রিংকস,নষ্ট চানাচুর রাখার দায়ে ২হাজার ও বিপ্লব রায়ের রেস্টুরেন্টে মিষ্টির পাত্রে মাছি,বাসী পচা ও অপরিচ্ছন্নতার দায়ে ৩হাজার টাকা জরিমানা করা হয়।এসময় একাধিক নিত্যপ্রয়োজনীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে পর্যবেক্ষনেরপর ৩দিনের ভিতরে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করেন। মধ্যনগর বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী'কে এই বার্তা সকল ব্যাবসায়ীদের মাঝে পৌঁছে দিতে নির্দেশনাদেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান প্রতিনিধিকে বলেন মধ্যনগর আজ প্রথমবারের মতো একাধিক প্রতিষ্টানে সতর্কতা মূলক বার্তা প্রদান করেছি। পরবর্তীতে ভেজাল,অপরিচ্ছন্ন,মেয়াদ উর্ত্তীর্ণ মারামাল সরিয়ে ফেলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।