ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শাল্লার ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারে, আদালতে হাজির জামিন না মঞ্জুরে কারাগারে প্রেরণ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

৩১ আগস্ট, ২০২২,  5:45 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানি মূলক পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের দায়ের করা  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  নোয়াগাও গ্রামের সেই আলোচিত ঝুমন দাশকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানি মূলক পোস্ট দেওয়ায় শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে ঝুমন দাসের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন তিনি । 

তাকে বুধবার দুপুরে সুনামগঞ্জের আদালতে হাজির করা হলে বিঞ্জ বিচারক তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকালে শাল্লার নোয়াগাঁও’গ্রামের সেই ঝুমন দাশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে যায়। পরে ঝুমনকে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। এই কমেন্টের কারণে সাম্প্রদায়িক দাঙ্গায় নোয়াগাওঁ গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ও ধর্মীয় স্থাপনায় হামলা হয়। এই ঝুমন দাশ সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই নোয়াগাও গ্রামে তান্ডব চালিয়েছিল হেফাজত অনুসারীরা। 


বুধবার সকালে ঝুমন দাসের গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আমিনুল ইসলাম। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নোয়াগাঁও গ্রামে পুলিশী টহল জোরদার করা হয়েছে।  #