ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ও একমাত্র প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ আর নেই!

#

৩১ আগস্ট, ২০২২,  5:40 PM

news image

মারা গেলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সবশেষ নেতা মিখাইল গর্বাচেভ। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারাও।এক টুইটবার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন মিখাইল গর্বাচেভ। ৫৪ বছর বয়সে সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। সেই সুবাদে ১৯৮৫ সালে ক্ষমতায় যান সাবেক সোভিয়েত ইউনিয়নের। দায়িত্ব পালনকালে বহু রাজনৈতিক সংস্কার করেন। যদিও সোভিয়েতের ভাঙন ঠেকাতে পারেননি।তবে তার হাত ধরেই শান্তিপূর্ণ সমাপ্তি হয় স্নায়ুযুদ্ধের। সূচনা হয় আধুনিক রাশিয়ার। নাগরিকদের সরকারের সমালোচনার অধিকার দিতে চালু করেছিলেন আলোচিত ‘গ্লাসনোট’ নীতি।