ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা সহ আটক ১

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

৩০ আগস্ট, ২০২২,  7:14 PM

news image

কুড়িগ্রাম থেকে মুন্সিগঞ্জ গামী একটি নৈশকোচ বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ বাসটির সুপারভাইজাকে আটক করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ।  

আটককৃতরা হলো-কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়েয়ারপাড় মুন্সিপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র মোঃ মামুন মিয়া।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জগামী কর্ণফুলী স্পেশাল নামক বাসটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসলে বাসটি শহরের ত্রিমোহনীতে থামায় কুড়িগ্রাম ডিবি পুলিশ।


এরপর অভিযান চালিয়ে বাসটির লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাসটির রেজিঃ নম্বর নং- ঢাকা মেট্রো-ব -১৫-৮৬৭৯।


কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।