ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

৩০ আগস্ট, ২০২২,  4:22 PM

news image

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আসমা বেগম (৩০) সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে জেলা মাদক অধিদপ্তরের  সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় তার স্বামী ইউনুছ টের পেয়ে পালিয়ে যায়।