ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান, তালা দিয়ে পালালেন মালিকরা

#

৩০ আগস্ট, ২০২২,  2:44 PM

news image

রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জনের দপ্তর। এ অভিযানের খবরে অন্তত ৫টি ক্লিনিকের মালিক এবং তাদের লোকজন পালিয়েছে।  আজ সকাল থেকে এ অভিযান চালানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরীর অবৈধ লাইসেন্স বিহীন ক্লিনিগুলোতে। এসময় কয়েকটি ক্লিনিকে জরিমানা করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। পালিয়ে যান ওইসব ক্লিনিকের কর্মচারী ও নার্সরা।


রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুক বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।