ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

৩০ আগস্ট, ২০২২,  2:35 PM

news image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন সহোদরের মধ্যে দুই সহোদরের মৃত্যু এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম  খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) । এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুৃরে আকস্মিক বজ্রপাতের সময় তারা ছোট নৌকায় করে শালদীঘা হাওরের মাছ ধরার সময় এ হতাহতের  ঘটনাটি ঘটে। 


স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন সহোদর মিলে নৌকাযুগে শালদীঘা হাওরে নিয়ে বাশের ছাই নিয়ে মাছ ধরতে যান। হাওরে ছাই পাতার এক পর্যায়ে বজ্রাঘাতে দুইসহোদর ঘটনাস্থলে মারা যান আরেক ভাই আহত হন। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।


এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ##