ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহী নগরীতে চালু হলো সিটি সার্ভিস বাস!

#

৩০ আগস্ট, ২০২২,  10:13 AM

news image

অটোরিকশার ধর্মঘটের হাত থেকে সাধারণ জনগনকে জিম্মিদশা থেকে উদ্ধার করতে রাজশাহী নগরীতে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার দুপুর থেকে নগরীর রেলগেট থেকে কোর্ট, কোট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ৩০টি বাস নামানো হয়েছে। রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুপুর থেকে নগরীতে সিটি সার্ভিস বাস চলাচল করতে দেখা যায়। এতে করে অটোরিকশা বন্ধ হওয়ার পরে নগরীতে সাধারণ যাত্রীদের চলাচলে যে দুর্ভেোগ তৈরী হয়, সেটি অনেকটায় নিরসন হয়।

অটোরিকশা চালকদের ধর্মঘট শুরু হয় রবিবার সকাল থেকে এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নগরীতে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

অন্যদিকে ছোট অটোরিকশাগুলো এই সুযোগে ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে ২০ টাকার ভাড়া ছিল সেখানে আদায় করতে থাকে ৩০-৪০ টাকা। তার পরেও সময়মতো অটোরিকশা পাচ্ছেন না যাত্রীরা। বিশেষ করে সকালে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে।