ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে বিদেশি মদ'সহ মাদক ব্যাবসায়ীকে আটক

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  11:29 PM

news image

আনোয়ার সুমন কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

র‌্যাব-৯, সিপিএসসি, ইসলামপুর, সিলেট এর অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা হতে ৩২৪ বোতল বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী (২৫) গ্রেফতার। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দল ২০ নভেম্বর ২০২১ তারিখে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভাটরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন আনুমানিক রাত ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভাটরাই গ্রামমের মোবাইল ফোনের টাওয়ার এর সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য তথা বিদেশী মদ নিয়ে অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হয়ে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ ইউসুফ আলী (২৫), পিতাঃ মৃত আব্দুল মন্নান, সাং- পুরান মেঘারগাও, থানাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ সিলেট।


পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তল্লাশী করে তার হেফাজত হতে ক। ৩২৪ (তিনশত চব্বিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকটে মাদক বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪ (খ)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।