ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু!

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২৯ আগস্ট, ২০২২,  8:20 PM

news image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু। নিহত শিশুটির নাম দিলার হোসেন(৫)।  সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সিদ্দিকনগর পাড়ার লিরনুর ও সালমা বেগমের একমাত্র পূত্র সন্তান। 


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিশুটি পাশের বাড়ির শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল দুপুর থেকে নিখোঁজ হয় দিলার হোসেন। দুপুর ২ টার দিকে গ্রামের মসজিদের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনেরা । পরে তার স্বজনেরা নিকটস্থ ভাটিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  ডাক্তার  এম এইচ মান্না তাকে মৃত ঘোঘনা করেন ।


এ ব্যাপারে নিহত দিলারের পিতা লিরনুর বলেন, আমি সকাল থেকে মাছ ধরতে হাওরে ছিলাম। বাড়ি এসে দেখি আমার বাচ্চাকে সবাই খুজছে। খুঁজতে খুঁজতে মসজিদের পাশের ছোট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করি।তাড়াহুড়ো করে ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।