ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রামনারায়নপুরের ডাকাতির ঘটনার সাথে জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৭ আগস্ট, ২০২২,  5:02 PM

news image

নোয়াখালীর চাটখিল থানার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের একটি বিয়ে বাড়িতে গত ১৮ ই আগস্ট ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ওই ডাকাতির ঘটনার সাথে জড়িত ৪ ডাকাতকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নেতৃত্ব পরিচালিত এক অভিযানের গ্রেফতার করা হয়েছে।২৬ শে আগস্ট বুধবার দিবাগত রাতে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে চাটখিল থানার পুলিশ। গ্রেফতারের সময় আসামিদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশী অস্ত্র এবং ডাকাতির সময় লুন্ঠিত দুটি মোবাইল, নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), পিতা- মৃত নুর মিয়া পাটোয়ারী সাং পশ্চিম পরকোট, ফজল করিম মোল্লা বাড়ী, থানা চাটখিল, মোঃ মহসিন (৪৯), পিতা-মৃত জালাল উদ্দিন,ডুমরিয়া পালের বাড়ী,থানা-রামগঞ্জ,মোঃ কামাল হোসেন (৩২), পিতা-আবু তাহের, আইয়ে নগর হাজী বাড়ী থানা-রামগঞ্জ,জাহাঙ্গীর আলম (২৪), পিতা-নুর আলম, উত্তর মজিবুর (গনি মেস্ত্রী বাড়ী),১নং পৌর ওয়ার্ড, থানা- লক্ষ্মীপুর সদর। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস এক কনফারেন্স সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।