ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আইজিপি কাপ কাবাডিডে সিংগাইরের বালক ও শিবালয়ের বালিকা চ্যাম্পিয়ন

#

২১ নভেম্বর, ২০২১,  7:17 PM

news image


মানিকগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইর উপজেলা বালক দল ও শিবালয় উপজেলা বালিকা দল। 


রবিবার (২১ নভেম্বর) শিবালয় উপজেলা বালিকা দল ৪৫-৪০ পয়েন্টে হরিরামপুর উপজেলা বালিকা দলকে এবং সিংগাইর উপজেলা বালক দল ৭৫-৫৪ পয়েন্টে ঘিওর উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।   


মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । এসময় মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থা কাবাডি উপ-পরিষদ আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু ও সদস্য-সচিব সেলিম পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


জেলা পুলিশের সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় জেলার সাত উপজেলার ১০টি কাবাডি দল। জেলায় চ্যাম্পিয়ন দলদুটি পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ধাপে ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।