ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নির্বাচন কারো জন্য থেমে থাকবে না-রাসিক মেয়র লিটন

#

২৬ আগস্ট, ২০২২,  4:06 PM

news image

ভারত, ইংল্যান্ডসহ বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনও সেভাবেই বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।


বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে নাটোরের কানাইখালী পুরানো বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি। তাই দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ক্ষেত্র তৈরি করে।

তিনি আরও বলেন, দেশীয় এজেন্টদের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান এক নম্বর অপশক্তি। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। নেপথ্যের এ হত্যাকারীদের জাতি দেখতে চায়।