ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ সড়ক ও জনপদের অবৈধ উদ্চ্ছেদ অভিযানে দুই শতাধিক স্থাপনা ধবংস

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২৪ আগস্ট, ২০২২,  10:01 PM

news image

সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ(সি এনবির) জায়গা দখল করে অবৈধ দোকান মালিকদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায়  দুইশতাধিক দোকান ঘর বুলড্রোজার দিয়ে ঘুরিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(উপ সচিব) আব্দুল লতিফ খান। এ সময় উপস্থিত চিলে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম,উপ বিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হাসান,সার্ভেয়ার সোহেল রানা,সদর থানার এস আই মাহবুব আলম প্রমুখ।

 

এ ব্যাপারে স্থানীয় এক মুক্তিযোদ্ধা মো. রুকন উদ্দিন অভিযোগ করে জানান, এবারের স্মরনকালের ভয়াবহ বন্যায় আমরা দিশেহারা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এখানে সরকারী জায়গার উপর আামার একটি দোকান ঘর ছিল এই দোকান থেকে মালামাল বিক্রি করে কোনভাবে জীবিকা নির্বাহ করে আসছিলাম। কিন্তু ওয়েজখালীতে মসজিদের পাশে চার পাচটি দোকান কোঠা ও সরকারী জায়গাতে দোকান ঘর থাকার পরও মোবাইল কোর্ট ঐ জায়গাতে অভিযান করেনি। তাছাড়া সরকারী জায়গাতে বিজিবি ক্যাম্পের পাশে একটি রেস্টুরেন্ট চালু রয়েছে। আমি নিজে উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানোর পরও ঐ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা না করায় আমাদের মতো গবীরদের দোকান ঘর ভেঙ্গে অমানবিক বিচার করা হয়েছে। আমরা এ সুষ্টু বিচার দাবী করছি বলে ও জানান তিনি।  

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট(উপ সচিব) আব্দুল লতিফ খান বলেছেন এই শহরের ওয়েজখালীস্থ একটি ব্যস্ততম এলাকা। এখানে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ দোকান খুলে দেয়ায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। তাদেরকে অভিযানের আগে দোকান কোঠা খালি করার জন্য নোটিশের পাশাপাশি মাইকিং করে জানানোর পর ও অবৈধ দোকানগণ তাদের দোকান কোঠা খালি না করায় আমরা জনগনের নিরাপদ চলাচলের স্বার্থে আমাদের অভিযান পরিচালনা করতে হয়েছে।