ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন

#

২৪ আগস্ট, ২০২২,  9:50 PM

news image

 মুজিববর্ষ উপলক্ষে' ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী বাসস্থান নির্মাণ করে' উপহার স্বরূপ  দিচ্ছে শেখ হাসিনা সরকার। সেই গৃহ ও ভূমি প্রদান কার্যক্রমের  পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ  জাহাঙ্গীর আলম।


বুধবার দুপুরে (২৪ আগস্ট) দোয়ারাবাজার উপজেলার মান্নানগাঁও ইউনিয়নের যোগীরগাঁও ও আজমপুর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পর্যায়ের বরাদ্দকৃত  ৮৯টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, মান্নারগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেন মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঘরের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।