ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে স্বামীর সাথে অভিমান গলায় ফাঁস লাগিয়ে নববধূর আত্মহত্যা!

#

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

২৩ আগস্ট, ২০২২,  8:27 PM

news image

স্বামীর সাথে অভিমান করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। ওই নববধূর নাম তাহমীনা আক্তার (২০)।

মঙ্গলবার (২৩ আগষ্ট )দুপুরে উত্তর ঘিলাতলী নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহমীনা উত্তর ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার  থানার এস আই মিজানুর রহমান। 


পারিবারিক সুত্রে জানাযায় , ৬মাস আগে মোবাইলের মাধ্যেমে বিয়ে হইছিল উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সাথে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে থাকত। সবশেষ মঙ্গলবার স্বামীর সাথে মোবাইলে কথা বলে ঝগড়া করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর  বলেন,খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পরিবারের কেউ এখনও অভিযোগ বা মামলা করেননি।