ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত-৮ জন

#

২৩ আগস্ট, ২০২২,  8:11 PM

news image

রাজশাহীর পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার সুজন, ষষ্টিতলার হাফিজুর রশিদ, চন্ডিপুর এলাকার মোরসালিন, বসির উদ্দিন, বিন্তি, মিমি, চারঘাট উপজেলার আলিম এবং মোহনপুর উপজেলার রাশেদ।


জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস ও রাজশাহী থেকে নাটোরগামী তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাসে থাকা যাত্রী ও ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন।


এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করেন।


পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাসকে আটক করা হয়েছে। এছাড়াও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।