ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে কৃষি শ্রমিকের শখের ঘোড়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

#

২৩ আগস্ট, ২০২২,  4:06 PM

news image

রাজশাহীর তানোরে এক কৃষক শ্রমিকের শখের ঘোড়া বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে  তানোর পৌর এলাকার জিওল-চাঁদপুর মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। ওই ঘোড়ার মালিকের বাড়ি চাঁদপুর মহল্লায়। তার নাম আক্কাছ আলী ওরফে বুদু। তিনি মৃত ইব্রাহিম কারিকরের পুত্র।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আড়াইটার দিকে বুদু তার ঘোড়াকে ঘাস খাওয়াতে পাশের জিওল মহল্লায় এক ক্ষেতের ফাঁকা মাঠে ডাড়ক দিয়ে আসে। পরে বিকেলে তার নাতি আব্দুল্লাহ আল সিহাব (৯) ঘোড়াকে নিয়ে আসতে যায়।


এদিকে, ওই জমিতে জিওল মহল্লার মৃত আসাদের জামাই রহেদের বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগ তার ছিঁড়ে আগে থেকে পড়েছিল। এহেন পরিস্থিতিতে ঘোড়াকে নিয়ে আসার সময় বিষয়টি বুদুর নাতি টের পাইনি। এসময় ওই ছেড়া তার স্থলে ঘোড়া ঘাস খেতে যায়। এতে ঘোড়াটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘোড়ার মরাদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের পরামর্শে মাটি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


এবিষয়ে বুদু জানান, আমি কৃষি কাজ করে খাই। আমার বাবা ছাত্র অবস্থায় ঘোড়ায় চড়ে স্কুলে গেছে। বর্তমানে আমাদের সচনীয় অবস্থা হলেও পিতার মতো আমার শখ রয়েছে। তাই আমি বিভিন্ন কাজ করে খেলেও ঘোড়ায় চড়া একটা শখ রয়েছে বলে ৩০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কেনা হয়। কিন্তু তার ঘোড়ার এমন মৃত্যু হওয়ায় ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে আক্ষেপ করেন বুদু।