ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২৫৩জন অসহায় ও দুস্থ নারীর মাঝে ৩০ কেজি ভিজিডির চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. ছুফি মিয়া

#

২২ আগস্ট, ২০২২,  3:04 PM

news image

স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ২৫৩জন অসহায় ও দুস্থ কার্ডধারী নারীদের মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। 


সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে ঐ সমস্ত অসহায় ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া ও ট্যাগ অফিসার মো. হাসান করিব। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ললিত মোহন দাস,২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুরুজ আলী,মহিলা সদস্য লুবা রানী দাস,মহিলা সদস্য  মরিয়ম বেগম প্রমুখ। 


দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেছেন,চলতি বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষজন খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন। কিন্তু সরকার ভিজিডির মাধ্যমে দুইবছরের জন্য আামর ইউনিয়নের ২৫৩ জন অসহায়,দুস্থ ও গরীব প্রত্যেক নারীকে ৩০ কেজি করে যে চালটা সরকারের মাধ্যমে দেয়া হচ্ছে ফলে ঐ সমস্ত নারীদের প্রায় ২০/২৫দিনের খাবারের ব্যবস্থা হবে। তবে এই দরগাপাশা ইউনিয়নে জনসংখ্যা বেশী হওয়ায় এই কার্ডধারীর সংখ্যা আরো বাড়ানো জন্য সরকারের কাছে আহ্বান জানান।