ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

#

২২ আগস্ট, ২০২২,  12:13 AM

news image

২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহীর তানোরে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ আগস্ট বিকেলে তানোর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি ডাকবাংলো থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে তানোর থানা মোড়ে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।


এসময় তানোর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।


তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।


এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ।


এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, মহিলা লীগসহ অংগ-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।