ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হাওড়ার শিশু হোমে যৌন নিগ্রহের জেরে গ্রেফতার তৃনমূল দলের নেত্রীর পুত্রবধূ সহ, ৯,জন

#

২১ নভেম্বর, ২০২১,  5:49 PM

news image


পশ্চিম বাংলার হাওড়া জেলার সালকিয়ার করুণা ওয়েস্ট উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে পরিচিত এই হোমে ছোট শিশুদের কেনাবেচার কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এর পর দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিশুদের বিক্রি করে দিত এই হোম থেকে। এমন অভিযোগ ছিল। তার মধ্যে অভিযোগ আসে হোমের ছোট শিশুদের উপর যৌন নির্যাতনের শিকারের ঘটনা। নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু এই হোমের মালিক পশ্চিম বাংলার বর্তমান শাসক দলের নেত্রী ও হাওড়া পৌরসভার সাবেক ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারীর পুত্রবধূ শ্রীমতী গীতাশ্রী অধিকারীর নামে ছিল। তিনি হোমের মালিক। গত বিধান সভা নির্বাচনে হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারী শাসক তৃনমূল দলের বিপক্ষে গিয়ে বিজেপি কে সাহায্য করে ছিল। সেখান থেকে দূরত্ব বাড়তে থাকে তৃনমূল দলের সাথে মিনতি অধিকারীর। কিন্তু পুলিশ লক্ষ রাখছিল হোমের উপর। গতকাল গভীর রাতে আচমকা হানা দেয় হোমে এবং ওখান থেকে গ্রেফতার করা হয় দায়িত্ব পালন করা অফিসারদের। এবং পরে হোমের মালিক শ্রীমতী গীতাশ্রী অধিকারী কে গ্রেফতার করে হাওড়া জেলার পুলিশ। আজ অভিযুক্তদের হাওড়া জেলা জজকোর্টে তোলা হবে। এবং পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন বলে জানা গেছে।